Tuesday , 24 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে নাশকতা মামলায় গ্রেফতার ৩

প্রতিবেদক
sonynews
November 24, 2026 4:26 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা এবং সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খোকন (৬০), নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সদস্য মোঃ ফারহান (২২) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গালিবের ঘনিষ্ঠজন মোঃ আরাফাত (২২)।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরণের ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলার তদন্তে খোকন ও ফারহানকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মতিহার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আরাফাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মতিহার থানায় দুটি গ্রেফতারী পরোয়ানাও রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজশাহীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ! যুবতীকে বাড়িতে ডেকে নির্যাতণের অভিযোগ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর সেই শপথে জাগ্রত হোক বাংলাদেশ

ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালু: রাজশাহীতে তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে নতুন উদ্যোগ

জন্মদিন কীভাবে কাটাবেন জানালেন অভিনেত্রী

স্বল্প খরচে লাভের সম্ভাবনা: রাজশাহীর আড়ানীতে তুলা চাষে ঝুঁকছেন কৃষকরা

সরকারি গাড়ি নিয়েই প্রাইভেট চেম্বার!

গুগল ডক ফাইল পছন্দের ভাষায় অনুবাদ করবেন যেভাবে

বাংলাদেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ শুরু

নগরীতে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার