Monday , 23 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এসআরবির পৃথক অভিযানে ২ পিস্তল ও ৮ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রতিবেদক
sonynews
November 23, 2026 10:32 am

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ৮ কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫। এসব ঘটনায় অস্ত্র ও মাদক কারবারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

এসআরবি-৫ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার রানীনগর হাট এলাকায় অভিযান চালায় এসআরবির একটি যৌথ আভিযানিক দল।

এ সময় আহসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

এসআরবি দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি ও গুরুতর জখমের তিনটি মামলা রয়েছে। অন্যদিকে আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় জাল টাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

অন্যদিকে, একই রাতে এসআরবি-৫-এর আরেকটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোছা. ময়না বেগম ও শাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসআরবি হিসাবে, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ময়না বেগম ও শাহাদত হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের মামলা রয়েছে।

এসআরবি -৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ছয় মাসে তাদের বিভিন্ন অভিযানে প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা এবং ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া একই সময়ে ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।

এসআরবি আরও জানায়, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তানোরে বিএনপি নেতা মজিবুরের নেতৃত্বে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল

সৌদি আরব ছেড়ে আবার পুরোনো ঠিকানায় নেইমার!

আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় পা হারাতে বসেছেন লাভলী আক্তার শিল্পী

মুসলিম গণহত্যা: ইতিহাসের সাক্ষীতে প্যারিসে আলজেরিয়দের গণহত্যার খবর

মুসলিম গণহত্যা: ইতিহাসের সাক্ষীতে প্যারিসে আলজেরিয়দের গণহত্যার খবর

রাজশাহী বিভাগের ২৩টি উপজেলার চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারস্যানের শপথ গ্রহণ

রাজশাহীর পবায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ নারী বাইকার আটক

বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে চাঁদাবাজির অভিযোগে অবরুদ্ধ ৪ সমন্বয়ক: দাবি তথ্য সংগ্রহে

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর খুনের ঘটনায় মূলহোতা রতন গ্রেফতার