শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সৌদি আরব ছেড়ে আবার পুরোনো ঠিকানায় নেইমার!

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৯, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক: বড় অঙ্কের চুক্তিতে নেইমারকে সৌদি আরবে টেনেছিল আল হিলাল। তবে ক্লাবটির হয়ে ঠিকঠাক খেলতেই পারলেন না তিনি। চোটের পর চোটে মাঠের বাইরেই কেটেছে বেশিরভাগ সময়। গুঞ্জন উঠেছে, ইনজুরি-প্রবণ এই তারকাকে ছেঁটে ফেলতে চাইছে আল হিলাল।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের খবরে বলা হয়েছে, সৌদির ক্লাব ছাড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন নেইমার। এমনকি নিজের সাবেক ক্লাব সান্তোসকে এরই মধ্যে সবুজ সংকেতও দিয়ে ফেলেছেন তিনি।

এই খবর সত্যি হলে দুই বছরের চুক্তি শেষে আগামী মৌসুমে ব্রাজিলে ফিরতে যাচ্ছেন ৩২ বছর বয়সি এই ফুটবলার।

স্পোর্ত আরও জানিয়েছে, এরই মধ্যে নেইমারের বিকল্পও ভেবে রেখেছে আল হিলাল। তারা আরেক সৌদি ক্লাব আল নাসর থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়াতে চায়।

ব্রাজিলিয়ান সাংবাদিক দিয়েগো দান্তাস অবশ্য বলছেন, চুক্তি শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে আল হিলাল। জানুয়ারিতেই শেষ হইতে পারে নেইমারের সঙ্গে ক্লাবটির সম্পর্ক।

এদিকে নেইমারের সান্তোসে ফেরার ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির সহ-সভাপতি ওসভালদো নিকো-ও। এক টেলিভিশন শো তে তিনি বলেছিলেন, ‘নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এই আলাপ হয়েছে।’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আরইউজে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন টেলিভিশন ক্যাপিটালস

৩২ লাখ টাকার হেরোইনসহ বিএনপি নেতা আটক

গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ”

আইন সম্পর্কে জানতাম না”—নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী প্রিন্সের

চুরি করতে এসে কেন ৯৯৯ নম্বরে কল দিতে হলো?

চুরি করতে এসে কেন ৯৯৯ নম্বরে কল দিতে হলো?

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ব্লেড বাবু’ হত্যার ঘটনায় ‘কুত্তা রাব্বি’ গ্রেপ্তার

রাজশাহীতে ১২৩তম বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস পালন

আসামিকে জামিন না দেওয়ায় আদালতেই বিচারকে লাথি, ঘুষি