বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র উদ্যোগে ও মিনহাজুল কুরআন সিদ্দীকিয়া আশরাফিয়া হাফেজিয়া মাদরাসার ও এতিমখানা, রাজশাহীর আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর হেলেনাবাদ কলোনী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ড. মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন কুরআন সিদ্দীকিয়া আশরাফিয়া হাফেজিয়া মাদরাসার মুহতামিম ও সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মোঃ গোলাম সারওয়ার।

বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে রাত ১১টা পর্যন্ত চলা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের তিলাওয়াত করেন ‘ইক্বরা’র সভাপতি ও বাংলাদেশের শাইখুল কুররা শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, ইরানের শাইখ আহমাদ আবুল ক্বাসেমী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী, ফিলিপাইনের ক্বারী নো‘মান পিমবায়াবায়া সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্বারীবৃন্দ।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রিমা থানা এলাকায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে দশম শ্রেণী স্কুল ছাত্রকে হত্যাকারী মুন্না আটক

রাজশাহীতে দশম শ্রেণী স্কুল ছাত্রকে হত্যাকারী মুন্না আটক

রাজশাহীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মোজাম্মেলের

আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল

নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

সীমান্তে রেড অ্যালার্ট জারি

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় দুই পুলিশকে পিটিয়ে জখম, যুবক আটক

সেনা সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে: প্রধানমন্ত্রী

রাজশাহীর অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার; অপহরণকারী নারীসহ গ্রেফতার ২

রাজশাহীর অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার; অপহরণকারী নারীসহ গ্রেফতার ২

সংবাদ প্রকাশের পর অবশেষে রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল বদলি