Saturday , 29 June 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জুয়ার বোর্ডে র‍্যাবের অভিযান; মাদকসহ ৯ জুয়ারি আটক

প্রতিবেদক
সনি নিউজ
June 29, 2024 2:38 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে মাদকসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শুক্রবার দিনগত রাত পৌনে ২টার দিকে চন্দ্রিমা থানাধীন আসাম কলোনীর খয়লান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা, গাঁজা ও হেরোইন জব্দ করে র‍্যাব।
আজ শনিবার বিকেলে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৯ জন জুয়ারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-
চন্দ্রিমা থানার আসাম কলোনি এলাকার মোঃ বাবু (৫২), মোঃ আমির হোসেন (৪৫), মোঃ মহিদুল ইসলাম (২৬), মোঃ রফিক (৪৪), মোঃ এরশাদ আলী (৫২), মোঃ সোহেল রানা (৪৬), মোঃ মিন্টু (৩২), একই থানার কানামোড় (পশ্চিম পাড়া) এলাকার মোঃ ডালিম (৪৫), ও বোয়ালিয়া থানার সপুরা এলাকার মোঃ আসারুল ইসলাম (৩৩)।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হেরোইন, বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সেনা সদস্যরা স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখবে: প্রধানমন্ত্রী

রাসিকের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাবির ভর্তি পরীক্ষা সফলভাবে বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ

রাজশাহীতে সারের সংকট নেই’, গুজবে কান না দেওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

শাহ মখদুম বিমানবন্দরের সম্প্রসারণ ও উন্নয়নে বেবিচকের চেয়ারম্যানের সাথে রাসিক মেয়রের বেঠক

রাজশাহীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাথায় হাতুড়ির আঘাত; মৃত্যু শয্যায় যুবক

জন্মদিন কীভাবে কাটাবেন জানালেন অভিনেত্রী

রাজশাহী নগরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৭

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেফতার

আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় পা হারাতে বসেছেন লাভলী আক্তার শিল্পী