মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সারের সংকট নেই’, গুজবে কান না দেওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৮, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সারের কোনো সংকট নেই। কৃষকদের চাহিদা মেটাতে সরকারি গুদামে পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া ও নন-ইউরিয়া সার মজুত রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ সার মজুত রয়েছে, তা জেলার মাসিক চাহিদার তুলনায় কয়েক গুণ বেশি। সার নিয়ে বাইরে ছড়িয়ে পড়া সংকটের খবরকে তিনি বিভ্রান্তিকর উল্লেখ করে কৃষকদের আতঙ্কিত না হওয়ার এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আসন্ন আমন ও বোরো মৌসুম সামনে রেখে সারের মজুত পরিস্থিতি দেখতে নগরের নওদাপাড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার গুদাম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেন, বিসিআইসির বাফার গুদামে বর্তমানে ৯ হাজার ৮০৪ টন ইউরিয়া, ৪৩০ টন টিএসপি ও ৮৫ দশমিক ৫ টন ডিএপি সার মজুত রয়েছে। অন্যদিকে বিএডিসির গুদামে ৬ হাজার ৩১২ টন টিএসপি, ৮০১ টন এমওপি ও ৪ হাজার ৩৪৮ টন ডিএপি সার রয়েছে।

তিনি বলেন, চলতি মাসে টিএসপি সারের বরাদ্দ ১ হাজার ৪৫ মেট্রিক টন। এর বিপরীতে গুদামে প্রায় ৬ হাজার ৩০০ মেট্রিক টন টিএসপি সার মজুত রয়েছে। একইভাবে চলতি মাসে জেলার জন্য ইউরিয়া সারের বরাদ্দ ৫ হাজার ৭০০ মেট্রিক টন হলেও একটি গুদামেই প্রায় ১০ হাজার টন ইউরিয়া মজুত রয়েছে।
সারের কোনো সংকট নেই। গুদামে পর্যাপ্ত সার আছে। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী নিয়মিতভাবে ডিলারদের কাছে সার সরবরাহ করা হচ্ছে এবং তাঁরা দোকানে বিক্রি করছেন,’ বলেন বিভাগীয় কমিশনার।

সারসংকট নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাইরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। গুদামে সারের মজুত সবার সামনেই দৃশ্যমান। এখানে লুকানোর কিছু নেই।’

বিভাগীয় কমিশনার আরও বলেন, ফসল উৎপাদনের জন্য কৃষকদের যতটুকু সার প্রয়োজন, সরকারের কাছে তার পর্যাপ্ত মজুত রয়েছে। তাই সার নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল

রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

মাইরের ওপর ওষুধ নাই’ বক্তব্য দেওয়া সেই ছাত্রলীগ নেতা কারাগারে

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল জব্দ গ্রেপ্তার-১

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার-১

বিএফইউজে প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তিতে সম্মাননা পেলেন সাংবাদিক আব্দুল আউয়াল

রাজশাহীতে প্রশিক্ষক মুন্নী আকতারের বিরুদ্ধে হাজিরা জালিয়াতির অভিযোগ, অধ্যক্ষ শফিকুলের ভূমিকা প্রশ্নবিদ্ধ

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৮ তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর

So how did the classical Latin become so incoherent? According to McClintock

ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে বহু মামলা নিষ্পত্তির প্রত্যাশা