• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Headline
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বোয়ালিয়া মডেল থানার ওসি ডিবিতে বদলি

sonynews / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
বোয়ালিয়া মডেল থানার ওসি ডিবিতে বদলি

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে। তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়।

বুধবার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আদেশে স্বাক্ষর করেছেন। একই আদেশে নগর বিশেষ শাখার (সিটি এসবি) পরিদর্শক মোস্তাক আহমেদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে একদল ক্ষুব্ধ জনতা বোয়ালিয়া থানা ঘেরাও করেন। তাদের অভিযোগ, তারা ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা করা এক ব্যক্তিকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু বোয়ালিয়া থানা পুলিশ তাকে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখায়নি। ওই আসামিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে আদালতে চালান দেওয়া হয়েছিল। ওই আসামি সেদিনই জামিন পেয়ে চলে আসেন।

বিক্ষুব্ধ লোকজন এই ঘটনার জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেন। পাশাপাশি ওই অসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। রাতে পুলিশ অবশ্য তাকে আবার গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিল। এর পরদিনই বোয়ালিয়া থানার ওসিকে বদলি করে ডিবিতে পদায়ন করা হলো।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘প্রশাসনিক কারণে বোয়ালিয়া থানার ওসিকে বদলি করা হয়েছে। যে কর্মকর্তা যেখানে ভাল কাজ করবেন, তাকে সেখানেই দেওয়া হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category