রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর বানেশ্বরে হেরোইনসহ স্বামী-স্ত্রী আটক

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ২৪, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করা করেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পুঠিয়া থানার বানেশ্বর পশ্চিমপাড়া গ্রাম থেকে স্বামী-স্ত্রীকে আটক ও হেরোইন করে ডিবি পুলিশ। আটককৃতরা হলো, মোস্তাফিজ (২৪) ও তার স্ত্রী জাহিদা বেগম (২০)।

মোস্তাফিজ পটুয়াখালী জেলার গলাচিপা থানার আমখোলা গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে এবং জাহিদা বেগম একই জেলার বাসিন্দা। তবে দুজনেই বর্তমান বানেশ্বর পশ্চিমপাড়ায় বসবাস করতেন।

জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবির এসআই দাউদ উজ জামান আকাশ সঙ্গীয় ফোর্সসহ শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় মাদক উদ্ধারে নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পুঠিয়ার বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামের নুরুল সরকারের বাড়ির পাশে দুইজন মাদকব্যবসায়ী মাদকদ্রব্য হিরোইন নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের ওই দল রাত সাড়ে ৩ টায় সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোস্তাফিজ ও তার স্ত্রী জাহিদা বেগমকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তাদের দুজনকেই পুঠিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে পথচারী বৃদ্ধাকে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে মৃত্যু

রাজশাহীতে পথচারী বৃদ্ধাকে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে মৃত্যু

সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়

দর্শনা সীমান্তে নারী-শিশুসহ ৫ জনকে পুশইন চেষ্টা

পুঠিয়ায় টিসিবির কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষ, মেম্বারকে কুপিয়ে আহত

টাকার ব্যাগ নিয়ে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তার বাসায় আ.লীগ নেতা লিমন!

আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি

হাসিনার সঙ্গে ফোনালাপ, সেই যুবলীগ নেতা নওগাঁয় গ্রেপ্তার

বৃহত্তর পাবনা জেলা সমিতি, রাজশাহীর উদ্যোগে সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে দুই কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার

স্ব-পরিবারে ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছেন যুবলীগ নেতা নাহান