সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ওবায়দুল কাদেরের সঙ্গে ভোটের মাঠে খেলতে চান হিরো আলম

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ২:৫৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছেন হিরো আলম।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া প্রশাসকের কার্যালয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) উপ-নির্বাচনে ভোট পুনঃগণনার আবেদন জমা দিতে এসে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম এ কথা বলেন।

হিরো আলম আরও বলেন, ‘সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম জিরো হয়ে গেছেন। হিরো আলম কখনও জিরো হয়নি। যারা তাকে জিরো বানাতে চান তারাই জিরো হয়ে গেছেন। সেতুমন্ত্রী আমাকে তাচ্ছিল্য করে কথা বলছেন। তবে একজন মন্ত্রী দেশের নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। তিনি কথায় কথায় বলেন ‘আসুন খেলা হবে’, শক্তিশালী দলের সঙ্গে খেলতে চান।

ভোট করার বিষয়ে হিরো আলম বলেন, আমি ওবায়দুল কাদের স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সঙ্গে করতে হবে না।  আমার (হিরো আলম) সঙ্গে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কিনা।  খেলার জন্য নাকি উনি মাঠে প্লেয়ার খুঁজে পান না।  আমার সঙ্গে কেন্দ্রে সিসিক্যামেরা দিয়ে ভোটারদের ভয় না দেখিয়ে সুষ্ঠু ভোট দিয়ে দেখেন। উনি কেন আমাকে ছোট করে কথা বলেন। উনাকে বলবো বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে ভোট করুন আমাকে যেই আসন থেকে পরাজিত করে দেওয়া হয়েছে।

হিরো আলম আরও বলেন, ‌‘আমি সুষ্ঠু নির্বাচন চাই। আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, যেখানে সব দল অংশ নেবে। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে। ’

১ ফেব্রুয়ারি বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হিরো আলম। বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত জাসদ প্রার্থীর কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি। এরপরেই হিরো আলম অভিযোগ করেন যে, এই আসনে ভোট সুষ্ঠু হলেও গণনার সময় ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলকে ঘিরে সংঘর্ষ, ভাঙচুর

কোটি টাকা মুক্তিপণ না দেওয়ায় নগরীতে যুবককে হত্যা

জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন

রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত রাবি সমন্বয়ক শহীদ

রাজশাহী মহানগর বিএনপিতে ‘হাইব্রিডের বাম্পার ফলন’– অভিযোগ ত্যাগী নেতাদের

পানি সম্পদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হলেন রাজশাহী-৩ আসনের এমপি মিলন

নির্মম হামলার শিকার ইভেন, শরীরে শতাধিক ক্ষতচিহ্ন—অপরাধীরা এখনো

নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে রাসিকের ওয়ার্ড পর্যায়ে বিশেষ অভিযান শুরু

রাজশাহীতে জমি বিরোধে ভাগ্নের হাতে মামা খুন, মাদারীপুরে গ্রেফতার ৩

রাজশাহী মহানগরীতে স্বর্ণ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার