• রাজশাহী, বাংলাদেশ
  • ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী মহানগরীতে স্বর্ণ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ১২:০১

রাজশাহী মহানগরীতে স্বর্ণ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঐতিহ্য চত্ত্বর চেকপোস্ট ডিউটির সময় সোনালি রঙের ধাতব খণ্ড দেখিয়ে প্রতারণাকারী একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো: হিরু (৪৫); মো: ফিরোজ (৪১); আবুল কাশেম (৫৯)। হিরু রাজশাহী বোয়ালিয়া থানার কায়েরদাড়া গ্রামের ওহাব শেখের ছেলে, মো: ফিরোজ রাজশাহী রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের আ: হামিদের ছেলে এবং আবুল কাশেম কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া গ্রামের মৃত আহমদ শেখের ছেলে।

পুলিশ জানায়, গতকাল শনিবার (১৫ নভেম্বর  ) বিকেলে এসআই মো: তৌহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক টিম ঐতিহ্য চত্বর ফ্লাইওভারের নিচে চেকপোস্ট ডিউটি করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টায় একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি করার সময় আসামি মো: হিরু তার জ্যাকেটের পকেট থেকে একটি ব্যাগ বের করে দেয়। ব্যাগের ভিতরে সোনালি রঙের ধাতব খণ্ড ও শ্রী জুয়েলার্স লেখা সম্বলিত একটি প্যাডের পাতা পাওয়া যায়। এ বিষয়ে হিরু ও ফিরোজকে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কোনো জবাব দিতে না পারায় ডিবি পুলিশের ঐ টিম তাদেরকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা সোনালি রঙের ধাতব খণ্ড ও শ্রী জুয়েলার্স লেখা সম্বলিত একটি প্যাডের পাতাসহ অটোরিকশাটি জব্দ করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হিরু ও ফিরোজ জানায়, চলন্ত রিকশায় যাত্রী থাকলে পরিকল্পিতভাবে ব্যাগটি রাস্তায় ফেলে দিতো, পরে সহযোগীরা তা কৌশলে উঠিয়ে যাত্রীর সামনে খুলে স্বর্ণ বলে বিক্রি করার চেষ্টা করত। এভাবে আসামিরা দীর্ঘদিন ধরে সোনালি রঙের ধাতব খণ্ডকে প্রকৃত স্বর্ণ হিসেবে উপস্থাপন করে নিরীহ যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। পলাতক অপর তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮