বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে রাসিকের ওয়ার্ড পর্যায়ে বিশেষ অভিযান শুরু

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২৭, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড পর্যায়ে বিশেষ অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বুধবার সকাল থেকে মহানগরীর প্রতিটি ওয়ার্ডে বিশেষ এই অভিযান শুরু হয়। বুধবার নগরীর ২৫, ২৪, ১৯, ১৮, ১৫নং ওয়ার্ডের বিশেষ কার্যক্রম পরিদর্শনে যান টাস্কফোর্স কমিটির আহবায়ক রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম ও কমিটির অপর সদস্য ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

পরিদর্শনকালে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, মশা নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পাড়া মহল্লায় মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশে এবং সম্মানিত কাউন্সিলরবৃন্দের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের আওতায় নগরীর প্রতিটি ড্রেনে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম জোরদার করা হচ্ছে। ড্রেনের পানি প্রবাহ অব্যাহত রাখতে ড্রেন স্লাবে মশার ওষুধ প্রয়োগ করা হচ্ছে। মশক নিয়ন্ত্রণে মশক কর্মী ও ড্রেন শ্রমিকদের সমন্বয়ে ওয়ার্ড কমিটি এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মশক নিয়ন্ত্রণে রাসিকের বিশেষ এই কার্যক্রম চলমান থাকবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে একই পরিবারের দুই মৃত্যুকে ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

গোদাগাড়ীতে খাল খনন উদ্বোধন, শহিদ জিয়ার ভূমিকার কথা স্মরণ করলেন মিনু

রাজশাহীতে ঐতিহাসিক ৭ই মার্চে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে শহীদ জিয়ার সৈনিকেরা ঘরে বসে থাকবেনা: মিনু

“অবসরপ্রাপ্ত হটাবো, রেল শ্রমিক দল বাঁচাবো” – কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে পরিবর্তনের দাবি কর্মীদের

গোদাগাড়ির কাকনহাট পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

রাজশাহীতে শিশু মৃত্যুতে দুঃখ প্রকাশ, হাম মোকাবিলায় বড় পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সিসিক ও রাসিক নির্বাচনে ৫ দিন মাঠে থাকবেন ২৪ ম্যাজিস্ট্রেট

রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন, ভোটের মাঠে শুরু কৌশলগত লড়াই

রাজশাহী-২ আসন থেকে আ’লীগের মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধার সন্তান জালাল উদ্দিন