Wednesday , 7 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল

প্রতিবেদক
sonynews
January 7, 2026 12:34 pm

অনলাইন ডেস্ক: বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না, সেই বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোন আপস করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই।

তিনি বলেন, এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে জানায় বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানিয়েও দিয়েছে। জবাবে বিসিবির তোলা উদ্বেগ সমাধানে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ শুরু আজ

রাবির সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারকে প্রতিহতের ঘোষণা স্থানীয়দের

৪টি শর্তে ফিরতে পারবে আ.লীগ, জানালেন আলী রিয়াজ

পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ৫

ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান, আ.লীগ কর্মীদের গুলিবর্ষণ

রাজশাহী নগরীতে ভূয়া কাজীর জাল ভলিয়ম জব্দ, জেলা রেজিস্ট্রারের কাছে হস্তান্তর

সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের

সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের

জুলাই যোদ্ধাদের কার কত মাসিক ভাতা, আরও পাবেন যে সুবিধা

সাংবাদিক মামুনের মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন