সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ শুরু আজ

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২০, ২০২৬ ৪:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময় সফরকারী দল রাজশাহীতে খেললেও সেগুলো সীমাবদ্ধ ছিল বয়সভিত্তিক ক্রিকেটে। সাম্প্রতিক বছরগুলোতে এমন ম্যাচ নিয়মিত হলেও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে বঞ্চিত ছিল নগরবাসী। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে।

আজ সোমবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকা নারী ক্রিকেট দল। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে এটিই রাজশাহীর মাটিতে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সিরিজ সামনে রেখে স্টেডিয়াম মাঠে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক।

পরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা নিজেদের প্রস্তুতি ও পরিকল্পনার কথা তুলে ধরেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দুই দলই।

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, বিশ্বকাপের আগে এই সিরিজটি দলের জন্য দারুণ প্রস্তুতির সুযোগ তৈরি করেছে। এর আগে এমন সুযোগ খুব একটা পাওয়া যায়নি। নির্বাচকরা সবকিছু বিবেচনা করেই দল গঠন করেছেন এবং এই সিরিজে পারফরম্যান্সের মাধ্যমে খেলোয়াড়দের নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, সিরিজই এখন প্রধান লক্ষ্য। রাজশাহীতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে দল, সেখানে উইকেট ভালো এবং আবহাওয়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করতে পারে।

অন্যদিকে শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তু বলেন, এই মাঠে আগে খেলার অভিজ্ঞতা না থাকলেও সার্বিক আয়োজন সন্তোষজনক। বিশ্বকাপ সামনে থাকায় সিরিজের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

তিনি মনে করেন, উইকেট ব্যাটারদের সহায়ক হতে পারে এবং সেই অনুযায়ী পরিকল্পনা নিয়েই মাঠে নামবে তার দল। একই সঙ্গে স্বাগতিক বাংলাদেশ নিজেদের মাঠে ভালো করার চেষ্টা করবে বলেও উল্লেখ করেন তিনি।

রাজশাহীতে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার, বুধবার ও আগামী শনিবার। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

‘উপদেষ্টাদের সেফ এক্সিট’ নিয়ে দেওয়া নাহিদের বক্তব্যে তোলপাড়

স্বামী ও সন্তানের পরিচয় প্রকাশ করলেন বুবলী

স্বামী ও সন্তানের পরিচয় প্রকাশ করলেন বুবলী

রাসিক মেয়রের সাথে ব্রিটিশ কাউন্সিল এর প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ

তৃতীয় দফায় মনোনয়নপত্র বিতরণের সময় বাড়লো

আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: মিনু

ঘাতক বাস মায়ের সামনে কেড়ে নিল শিশুর প্রাণ

চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, শিক্ষক কারাগারে

রাজশাহীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, শিক্ষক কারাগারে

এমপি মুজিবুরের হাসপাতাল পরিদর্শন: গোদাগাড়ী-তানোরে স্বাস্থ্যসেবায় দ্রুত পদক্ষেপের আশ্বাস

নগরীর সাহেব বাজারের রাস্তা মুক্ত করার সিদ্ধান্ত