বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বগুড়ায় দুই নারী খুন, জানা গেল নেপথ্য কাহিনী

প্রতিবেদক
sonynews
জুলাই ১৭, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ

 অনলাইন ডেস্ক: বগুড়া সদর উপজেলায় ঘরে ঢুকে দুই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক স্কুলছাত্রী। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকায় মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেওয়া (৭০) ও তার ছেলে পারভেজের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২২)। আর আহত স্কুলছাত্রী আব্দুল কুদ্দুসের অপর ছেলে বুলবুলের মেয়ে বন্যা (১৬)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে শুধু কয়েকজন নারী ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে বৃদ্ধা লাইলী বেওয়া, হাবিবা ইয়াসমিন ও বন্যাকে ছুরিকাঘাত করে। এলাকাবাসী টের পেয়ে ওই বাড়িতে এসে রক্তাক্ত তিন নারীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত বন্যাকে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এদিকে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।থানা পুলিশের মতে, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বন্যাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার যুবক সৈকত। বন্যা তা প্রত্যাখ্যান করায় স্কুলে যাতায়াতের পথে তাকে উত্যক্ত করতেন তিনি।

পুলিশ আরও জানায়, এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠকও হয় এলাকায়। এরই জেরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই স্কুলছাত্রীর বাসায় ঢুকে বন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সৈকত। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে দাদি লাইলী বেওয়া ও চাচি হাবিবা ইয়াসমিনকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় সৈকত।

পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে লাইলি বেওয়া ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১০

রমজানে মানবিক উদ্যোগ: ৭০০ এতিম শিশুকে ইফতার দিলেন বিএনপি নেতা রাজু

বিখ্যাত সুফি মাওলানা রুমির ৭৪৯তম মৃত্যুবার্ষিকীতে কোনিয়ায় নানা আয়োজন

বিখ্যাত সুফি মাওলানা রুমির ৭৪৯তম মৃত্যুবার্ষিকীতে কোনিয়ায় নানা আয়োজন

রাসিকের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

পত্রিকা অফিসে মাদক কারবারীদের হামলা-লুটপাট সম্পাদককে হত্যার হুমকি

সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাজশাহীতে বিপাকে ৫ শতাধিক রেলযাত্রী

পূর্ব পাকিস্তানের অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া মন্তব্য, অসম হলে পশ্চিম বাংলায় নয় কেন

রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রুয়েটে বিশেষ দোয়া অনুষ্ঠিত

রাজশাহীতে থানার লুন্ঠিত অস্ত্র মিললপদ্মা নদীর তীরে