Friday , 13 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএনপি-যুবদলের প্রতিবাদ মিছিল, স্লোগানে মুখরিত শিরোইল কলোনি 

প্রতিবেদক
sonynews
November 13, 2026 3:49 pm

রাজশাহী প্রতিনিধি: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি (দক্ষিণ) ও যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর শিরোইল কলোনির পশ্চিমপাড়া থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজরাপুকুর ডাবতলায় গিয়ে শেষ হয়। এতে ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। এ সময় তাদের কণ্ঠে শোনা যায়, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধর জেলে ভর’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ এবং ‘শেখ শেখ করিস না, শেখের বিটি আইবো না’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান।

মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য আব্দুল কাদের উৎসব ও তানভীর হায়দার হীরা, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ মানিক ও সদস্য শান।

এছাড়া ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের আহ্বায়ক শাহীন হাসান, সদস্যসচিব ইউসুফ আলী শনি, আব্দুস সাত্তার রানা, আশরাফুল হুদা সিয়াম এবং ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আকতার, সদস্যসচিব রজব আলীসহ ওয়ার্ড বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক পাচারকারী গ্রেফতার

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

র‍্যাবের অভিযানে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষ্যে ঐক্যবদ্ধ রাসিকের কাউন্সিলরবৃন্দ

রাজশাহীতে বাচ্চা অপহরণের চেষ্টায় টিকটকার লাবনী আটক, এলাকায় রহস্য জটিলতা, ভিডিও

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা, কে এই বিচারক গোলাম মর্তুজা

স্ত্রীকে দিয়ে ব্লেকমেইল করে টাকা আদায়, এএসআই ক্লোজড

মায়ের বকুনিতে অভিমান, ট্রেনে চড়ে চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের আসফিয়া

গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইন ও মদসহ গ্রেফতার ২

গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইন ও মদসহ গ্রেফতার ২

যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছি, আগামী ৫ বছরে রাজশাহী অন্যরকম হয়ে যাবে: খায়রুজ্জামান লিটন