রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মায়ের বকুনিতে অভিমান, ট্রেনে চড়ে চাঁপাইনবাবগঞ্জে ৬ বছরের আসফিয়া

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ২:১২ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকা থেকে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছয় বছরের শিশু আসফিয়াকে উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে রাজশাহীতে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি সুস্থ ও নিরাপদে পরিবারের সঙ্গে রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিরোইল কলোনির ৪ নম্বর গলির বাসিন্দা মোছা. আসফিয়া (৬) মায়ের বকাঝকার পর অভিমান করে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে সে রাজশাহী রেলস্টেশনে গিয়ে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনে উঠে পড়ে।

শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও সন্ধান না পেয়ে তারা চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা জানতে পারেন, আসফিয়া চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে অবস্থান করছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা চন্দ্রিমা থানা পুলিশের সহযোগিতায় সেখানে যান এবং শিশুটিকে নিরাপদে উদ্ধার করে রাজশাহীতে নিয়ে আসেন।

পরে আসফিয়াকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে সে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে।

শিশুটিকে দ্রুত শনাক্ত ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করায় চন্দ্রিমা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

একাধিক পদে চাকরি দেবে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী : ভুমিমন্ত্রী মিনু

জুলাই আন্দোলনের বিরোধিতা, অবমাননা ও হামলার অভিযোগে রুয়েটে ৩ শিক্ষকসহ বরখাস্ত ৪

রুয়েটে ইফিশিয়েন্সি পাইওনিয়ারস: টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছেলের পর বাবা ধর্ষণ করেন কিশোরীকে, মামলার পর ছেলে গ্রেপ্তার

রাজশাহীতে এতিম শিশুদের মাঝে উপহার বিতরণের মধ্য দিয়ে তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

গভীর সমুদ্রে অজানা সন্ধান অক্টোপাসের-সংসার

রাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী

পাটের ক্ষেতে ধর্ষণের শিকার কিশোরী, ধর্ষক গ্রেফতার