বুধবার , ৯ জুলাই ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুই মাদক কারবারী আটক

প্রতিবেদক
sonynews
জুলাই ৯, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৯ জুলাই) সকাল পৌনে ৭টায় চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আমদানী নিষিদ্ধ ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ আলম (৩১), সে চারঘাট থানাধীন ইউসুফপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে ও মোঃ ইউসুফ (৩৯), সে একই থানার একই গ্রামের হাসেম আলীর ছেলে।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রামে বিপুল পরিমান ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে দুইজন মাদক কারবারী অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি’র এসআই মোঃ দাউদ-উজ-জামান আকাশ ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তার মধ্য থেকে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি মোঃ শাহিনুর রহমান শাহিন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১১টায় তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

১৭ রোগীকে হত্যার দায়ে মার্কিন নার্সের ৭৬০ বছর কারাদণ্ড

নিউমার্কেট এলাকায় ট্রান্সফরমারের আগুন, অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট

দুর্গাপুরে ফল ব্যবসায়ীকে পিটিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ।

সাইবার নিরাপত্তা আইনে মামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন আরটিজেএর

বাধ্যতামূলক অবসরে দুই সেনা কর্মকর্তা

আরডিএতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পবার শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার প্রদর্শনী, স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বাধীন গণমাধ্যমে হুমকি, কণ্ঠ রোধে চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন

অভিজ্ঞতা নিতে রাজশাহী সিটি পরিদর্শনে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ