• রাজশাহী, বাংলাদেশ
  • ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

নিউমার্কেট এলাকায় ট্রান্সফরমারের আগুন, অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট

প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ২:৫৭

নিউমার্কেট এলাকায় ট্রান্সফরমারের আগুন, অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট

মাহাবুব রহমান : রাজশাহী নিউমার্কেটের পূর্ব পাশে অগ্রণী ব্যাংকের সামনে একটি ট্রান্সফরমারে অতিরিক্ত লোডের কারণে এবং শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়।

গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।
আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের তাৎক্ষণিক সহযোগিতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় অধিকাংশ দোকানপাট।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই নিউমার্কেট এলাকার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পাশে থাকা একটি ব্যাংকের গ্যাস সিলিন্ডার এবং আগুন নিয়ন্ত্রণ সরঞ্জামের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) দীর্ঘদিন ধরেই ওই এলাকার ট্রান্সফরমারের অতিরিক্ত চাপ ও ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে জানলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও দোকানগুলোর কিছু বৈদ্যুতিক সামগ্রী ও সাইনবোর্ড আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮