Friday , 18 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মুহম্মদপুর (টিকাপাড়া) কারিগরি মাদ্রাসার উদ্বোধন

প্রতিবেদক
সনি নিউজ
November 18, 2022 4:13 pm
রাজশাহীতে মুহম্মদপুর (টিকাপাড়া) কারিগরি মাদ্রাসার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মুহম্মদপুর (টিকাপাড়া) কারিগরি মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে মাদ্রাসাটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক নির্মাণ কাজও শেষ পর্যায়ে।

 মুহম্মদপুর (টিকাপাড়া) মাদ্রাসার সভাপতি ইমতিয়াজ আহমেদ কিসলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আযিম আজব, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন মুহম্মদপুর (টিকাপাড়া) মাদ্রাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সঞ্জু, সহ-সভাপতি আশরাফ জামান আবু, কোষাধ্যক্ষ গোলাম মোস্তাফা মামুন, সদস্য আহসান হাবিব, এখলাস আহম্মেদ রনি, সমাজসেবক আলাল পারভেজ লুলু। সঞ্চালনা করেন শহিদুল হক সোহেল।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইন্দোনেশিয়ার ঘটনা ফুটবল ইতিহাসের কালো দিন: ফিফা প্রেসিডেন্ট

রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু

রাবিতে চাকরি পেলেন সেই ছাত্রলীগ নেতা মাসুদ

আগামীকাল ৩ জুলাই শপথ নিবেন রাসিক মেয়র ও কাউন্সিলররা

সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে : রাজশাহীতে ইসি সানাউল্লাহ

ড. ইউনূস নির্বাচনের পর কী করবেন, জানাল প্রেস উইং

দুর্গাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত