মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
আগস্ট ৫, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না: ড. মাওলানা কেরামত আলী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগরীর উদ্যেগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তির ১ম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় রাজশাহী নগরীর আলুপট্রি মোড় হতে গণমিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে নগরীর গণকপাড়া মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী।

তিনি বলেন, জুলাই বিপ্লবের ১ম বার্ষিকিতে আমাদের প্রত্যয় হউক যারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন আমরা তাদের স্বপ্ন বৃথা হতে দেব না। আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যহত রাখবো। জুলাই গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এই ধরনের নেতৃত্ব সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কাজ করছে।

রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।

সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

অস্ত্র, গুলি ও হেরোইন-সহ কুখ্যাত মাদক ডিলার গ্রেপ্তার

বাড়ির উঠানে মাটি ভরাটকে কেন্দ্র করে মারপিট ও অগ্নিসংযোগ অভিযোগ

নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি, কামাল আহমেদ

“রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের পক্ষে দাবির ঝড়”

এবার শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

ফ্রিজে লেবুর টুকরা রাখার উপকারিতা জানেন?

রাজশাহীর পুঠিয়ায় ধর্ষণ চেষ্টা মামলায় মামা গ্রেফতার

তানোরে র‌্যাবের অভিযানে ১৪৬ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে পিকআপ ভ্যানে ৩৫ কেজী গাঁজা পাঁচার, গ্রেফতার ৩