বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপিতে বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা: রাজশাহীতে মির্জা ফখরুল

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৪, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি শক্তি বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এ অবস্থায় তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে থাকার আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করা যাবে না।

তিনি বলেন, আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী থেকে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। এ এলাকায় তার পরিবারের অবদান আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবার এ আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফ সাহেবকে দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।

এর আগে তিনি গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর মীরজাফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জ এর উদ্দেশ্যে রওনা হন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব চৌধুরী মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

গোদাগাড়ির কাকনহাট পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া, গণতন্ত্রের বিকল্প নেই: রাজশাহীতে ড. মঈন খান”

নতুন সরকারের প্রথম দিনেই বিক্ষোভে উত্তাল ফ্রান্স

ইন্দোনেশিয়ায় মসজিদে অগ্নিকাণ্ডে ভেঙে পড়লো বিশাল গম্বুজ

ইন্দোনেশিয়ায় মসজিদে অগ্নিকাণ্ডে ভেঙে পড়লো বিশাল গম্বুজ

দেশে খাদ্য মজুত বেড়েছে: প্রেস উইং

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এবার পুলিশ সদরদপ্তরের তদন্ত কমিটি

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এবার পুলিশ সদরদপ্তরের তদন্ত কমিটি

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রিয়েল এষ্টেট কোম্পানির পরিচালক মাওলা বাবুর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বিএনপির মঞ্চে ‘নৌকা’ সমর্থক শিল্পীর গান, ক্ষুব্ধ নেতাকর্মীরা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজশাহী মহানগর বিএনপির