Monday , 17 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জনতা ব্যাংকের উদ্যোগে দু:স্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
সনি নিউজ
April 17, 2023 6:09 pm

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড, হড়গ্রাম শাখা, রাজশাহীর উদ্যোগে দু:স্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) বিকেলে ব্যাংক কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
শাখা ব্যবস্থাপক আরিফ হোসেনের (এসপিও) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয় রাজশাহীর মহাব্যবস্থাপক মো: আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের এরিয়া অফিস রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার। এতে অন্যদের মধ্যে জনতা ব্যাংকের রাজশাহী কর্পোরেট শাখার এ.জি.এম আজিজুল হাকীমসহ অন্য নির্বাহীবৃন্দ এবং রাজশাহী শহরের ২৮টি শাখার শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কর্মকর্তা মৌসুমী আক্তার।
অনুষ্ঠানে ৫৫ জন দু:স্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে অতিথিবৃন্দ জনতা ব্যাংকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরণের আয়োজন করার জন্য সবাইকে উৎসাহ দেন।

সনি বাংলা ডট কম/ই আবি 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী এডভোকেট’স বার এসোসিয়েশন নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র

কোটালীপাড়ায় সংঘর্ষে আহত ৪০, পুলিশের গুলি, অর্ধশতাধিক আটক

১৫ বছর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি রাজশাহীতে গ্রেফতার

শিক্ষকদের ইংরেজিতে দক্ষ করতে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং

পবা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ কমিশনারের ব্রিফিং

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২১৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার, আটক ২

রাজশাহী নগরীতে মোটরসাইকেল-সহ চুরি সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

রাজশাহী নগরীতে মোটরসাইকেল-সহ চুরি সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

কাউন্সিলরবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পবায় ফসলি জমি উজাড় করে পুকুর খননের অভিযোগ

গায়ানাকে প্লে-অফে তুলে ম্যাচসেরা সাকিব