Thursday , 12 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড’ পেল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

প্রতিবেদক
sonynews
November 12, 2026 5:02 pm

নিজস্ব প্রতিবেদক: ‘বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছে রাজশাহী অঞ্চলের বৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহীর তানোরে অনুষ্ঠিত যুব সম্মেলনে বরেন্দ্র অঞ্চলের গবেষণা সংস্থা বারসিক-এর পক্ষ থেকে সংগঠনটির এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়।

বারসিক-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী অঞ্চলে পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম পর্যালোচনা করে শ্রেষ্ঠত্ব বাছাই করা হয়। জুরি বোর্ডের মাধ্যমে সংগঠনগুলোর ইফেক্টিভ কার্যক্রম অনুযায়ী তারা সম্মাননার জন্য চূড়ান্ত করেন। এদিন অন্যান্য কয়েকটি বিভিন্ন ক্যাটাগরিতে আরও কয়েকটি সংগঠনকেও সম্মাননা দেয় বারসিক।

ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চলে আমরা শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কাজ করে আসছি। যেসব এলাকায় দৃষ্টিপাত কম থাকে, দুর্গম চরাঞ্চলসহ তুলনামূলক অবহেলিত বিধবা, এতিম, শ্রমিক, প্রতিবন্ধীসহ সুবিধাবঞ্চিতদের নিয়েই মূলত আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি। স্বীকৃতি পাওয়াটা বড় কথা নয়। কেউ আমাদের স্বীকৃতি দিলে কিংবা সমালোচনা করলেও আমরা দেশ ও জনগণের জন্যই কাজ করে যেতে চাই। তবে এমন স্বীকৃতি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে অবশ্যই অনুপ্রাণিত করবে। সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো এক আসামি গ্রেপ্তার

কার্গো বিমানে রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানি করা হবে: ভূমিমন্ত্রী মিনু

রাসিককে পৌর কর দিয়েছে আরডিএ

দিবানিশি: আলো-অন্ধকারের জীবনালেখ্য

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

সাফল্যের কৃতিত্ব স্মরণ করতে ভুলেননি বক্সার সেলিম

রাজশাহীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে র‌্যাব-৫ এর জাতীয় শোক দিবস পালন

রাজশাহীতে সুবিধাবঞ্চিত স্কুল ছাত্রীদের মাঝে মিডল্যান্ড ব্যাংকের বাইসাইকেল বিতরণ

প্লট মালিকদের অভিযোগের ভিত্তিতে বনলতা ও চন্দ্রিমা আবাসিক প্রকল্প পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান