• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Headline
ট্রাফিক পুলিশ কনস্টেবল এবং জনৈক বুলেটের কথা কাটাকাটির ভিডিও বিষয়ে আর এমপির বক্তব্য রাজশাহীতে ডিজিটাল নজরদারিতে নতুন সংযোজন রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

সনি নিউজ / ৩৮ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: সব প্রাণীর মঙ্গল কামনার মধ্যে দিয়ে রাজশাহীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
মেঘলা আবহাওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রায় সনাতন হিন্দু ধর্মালম্বী মানুষের ঢল নামে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বের করা বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি সাহেববাজার জিরোপয়েন্ট ও কুমারপাড়া হয়ে বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নগর শাখার উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
এর আগে নগরীর সাহেববাজার হুনুমানজিউর আখড়া মন্দিরে চন্ডিপাঠ ও গীতা যজ্ঞের মধ্যদিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠান শুরু হয়।
এতে দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে উত্তরণ এবং সব প্রাণীর কল্যাণ কামনা করে প্রার্থনা করেন ভক্তরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নগর সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস সান্টু ও সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা উপস্থিত ছিলেন।
এছাড়া শোভাযাত্রায় নগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের অন্য নেতারাসহ হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা অংশ নেয়।
শোভাযাত্রা শেষে মঙ্গল আরোতির আলোকচ্ছটা, পদাবলী কীর্তনের সুর, আর ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ নাম সংকীর্তনে মেতে ওঠেন কৃষ্ণ ভক্তরা। দুঃখ, জরা-ব্যাধি থেকে মুক্ত হোক জীবন, শুদ্ধ হোক অন্তর আত্মা, অপার্থিব আনন্দলোকের মঙ্গলধ্বনিতে স্নাত হোক পৃথিবী এমনটাই প্রার্থনা করেন শ্রীকৃষ্ণের ভক্তকূল।
এছাড়া জন্মাষ্টমী উদযাপনের লক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ রাজশাহী নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় পূজা অর্চনাসহ বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করছেন। এর মধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে-কৃষ্ণপূজা ও পুষ্পাঞ্জলি প্রদান, স্লাইড শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, ভজন ও গীতা পাঠ প্রতিযোগিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category