Saturday , 1 August 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ

প্রতিবেদক
sonynews
August 1, 2026 1:14 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার ২ ও ৩ নম্বর সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে রাজশাহী কলেজের খালি জায়গায়ও বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ উপস্থিত অতিথিরা নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং নগরজুড়ে সবুজায়ন সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে আরও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক, উন্মুক্ত স্থান এবং আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। শুধু চারা রোপণ নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে আরডিএ।

কর্মসূচিতে বক্তারা বলেন, নগরায়ণের ফলে পরিবেশের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ নগরী গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মো. মারুফ হোসেন জীবন, মো. শফিকুল ইসলাম শ্যামল, মোহাম্মদ জয়নাল আবেদীন, মো. নাইম ইসলাম, মোহাম্মদ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, মোহাম্মদ আজিম উদ্দিন সোহাগ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ডলারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অতিথিরা রোপণ করা গাছগুলোর সুষ্ঠু পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোকে বড় করে তোলার দায়িত্বও সবার। আরডিএর এ উদ্যোগ রাজশাহীর পরিবেশ উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, আরডিএর উদ্যোগে শুরু হওয়া এ বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দিনে আরডিএ পার্কে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির ধারাবাহিকতায় আগামী দিনগুলোতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মাদক সেবনের অপরাধে দুইজনের এক মাসের কারাদণ্ড

রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যেগে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ট্রাফিক পুলিশের তৎপরতায় রাজশাহীতে শিশুকে অপহরণের চেষ্টা ব্যর্থ

রাজশাহীর সড়কে ‘সবুজ ফাঁদ’! শুকনো পাতার আঘাতে রিকশা উল্টে নারী আহত, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

রাজশাহীতে শিক্ষকদের সংবাদ সম্মেলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার শপথ নিতে হবে

ধর্ষণে ব্যর্থ হয়ে চাচিকে হত্যার অভিযোগ, ছাত্রলীগ নেতার ফাঁসি দাবি

যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী চাকরিচ্যুত

রুয়েটে মোটিভেশনাল স্পিচ দিলেন শিল্পপতি আলহাজ্ব সূফি মুহাম্মদ মিজানুর রহমান

বাংলাদেশকে টার্গেট করে অপপ্রচারে গুতেরেসের উদ্বেগ

রাজশাহী–৩ এ ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, জামায়াতকে কড়া বার্তা শফিকুল হক মিলনের