মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে শিক্ষকদের সংবাদ সম্মেলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার শপথ নিতে হবে

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১, ২০২৩ ৯:২৪ পূর্বাহ্ণ

  1. নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেছেন, দাবি আদায়ে শিক্ষকদের ঐক্যবব্ধ হতে হবে। শপথ নিতে হবে- দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। একইসঙ্গে শিক্ষকদের আন্দোলন বাধাগ্রস্থ করতে যারা তৎপর তাদের ব্যাপারেও সাবধান থাকতে হবে। এসময় তারা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এবং এর অন্তর্ভুক্ত ৯টি শিক্ষক পরিষদের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরেন। গতকাল মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী মহানগর শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার সভাপতি প্রফেসর ড. মো: কামরুল আহসান। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার জেনারেল সেক্রেটারি ড. মাওলানা কুদ্দুসুর রহমান। উপস্থিত ছিলেন শিক্ষক ফেডারেশনের মহানগর শাখার উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শিক্ষক নেতা অধ্যাপক মো: কামরুজ্জামান, অধ্যাপক মিনহাজুল ইসলাম, অধ্যাপক মো: সাইফুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা চার দফা দাবি তুলে ধরেন।
    দাবিগুলো হলো- সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে আর্থিক বৈষম্য দূর করা এবং স্বতন্ত্র বেতন কাঠামো চালু করা; সকল বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসাকে জাতীয়করণ এবং পর্যায়ক্রমে ইবতেদায়ী মাদ্রাসাসহ সকল বেসরকারি শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ভাতার ব্যবস্থা করা; শতভাগ বোনাস ও সম্মানজনক বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি করা এবং সকল ধর্মাবল্মীদের নিজ নিজ ধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাসের অন্তভুক্ত করা। সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষকদের দাবি মেনে নেওয়া তো দূরের কথা, উল্টো তাদের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। আবার যারা সরাসরি মাঠে আন্দোলন করছে এবং শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে কথা বলছে তাদেরকেও নানা হুমকি দেওয়া হচ্ছে। যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
    সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের আলোচিত অধ্যক্ষ কালাচাঁদ শীলকে ওএসডি

পলকের বাড়ি রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প!

নগরীতে ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

রাবি ভর্তি পরীক্ষা: ৬ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই: উপদেষ্টা নাহিদ

ফ্যাসিবাদ কী? ফ্যাসিস্টদের বৈশিষ্ট্য কেমন ছিল?

চাহিদা পূরণ করতে, বিশ্বের সবচেয়ে দামি রোবট কিনলেন মুকেশ পত্নী, জানুন পুরো ঘটনা!

ঢাকায় হানিয়া আমির, ভক্তদের জন্য রয়েছে সুখবর

রাজশাহীতে তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থান: নিয়মিত সাঁড়াশি অভিযানের ঘোষণা ডিসির

নাটোর লালপুরে বিদ্যালয়ের বাথরুমের গ্রিল ভেঙে দুর্র্ধষ চুরি