শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভোটকেন্দ্র দখল করলে বাতিল হবে পুরো কেন্দ্রের ভোট: সিইসি

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৩, ২০২৫ ৮:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে সেই কেন্দ্রের পুরো ভোটই বাতিল করা হবে। যারা অস্ত্রবাজি বা সন্ত্রাসের মাধ্যমে জেতার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি দুঃসংবাদ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কমিশন কঠোর অবস্থানে থাকবে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘নির্বাচন কোন পদ্ধতিতে হবে-আনুপাতিক নাকি পিআর-এ নিয়ে আমরা বিতর্কে যেতে চাই না। সংবিধানে যা নেই, তার বাইরে যাওয়ার সুযোগও নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক আছে, তবে আমাদের এখতিয়ারের বাইরে। যদি আইন পরিবর্তন হয়, তখন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও বলেন, *‘ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। অস্ত্রবাজি বা কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে।’

সেনাবাহিনী নিয়েও সিইসি বলেন, ‘স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবেই সেনাবাহিনী কাজ করবে। এরই মধ্যে তাদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের পদায়ন নিয়ে নতুন করে কোনো চিন্তা নেই।’

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘তারা আগেও দায়িত্ব পালন করেছেন। তবে যারা পূর্ববর্তী নির্বাচনে অনিয়ম করেছেন, তাদের রাখা হবে না।’

সরকারের চাপ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সরকার থেকে কোনো চাপ আসেনি। যদি কখনো চাপ আসে, আমি পদত্যাগ করব, চেয়ারে বসে থাকব না।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।’

এ সময় আওয়ামী লীগ প্রসঙ্গেও তিনি বলেন, ‘লীগের বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে। বিচারাধীন অবস্থায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না-তা আদালতের রায়ের ওপর নির্ভর করছে।’

পরে মতবিনিময় সভায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। সভার সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ

রাজশাহীতে মোটরসাইকেল, সিএনজি সংঘর্ষে ভাঙরি ব্যবসায়ী নিহত: আহত ২

চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির বৈঠক, ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তায় জোর

চন্দ্রবোড়া সাপের ছোবল খেয়ে সাপ নিয়ে হাসপাতালে কৃষক!

রাজশাহীতে সাবেক মন্ত্রী কবির হোসেন স্মৃতি দ্বৈত ব্যাডমিন্ট টুর্নামেণ্ট উদ্বোধন

সহকারী জেলা জজের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণের অভিযোগ!

মোংলা বন্দরে মেট্রোরেলের দ্বাদশ চালানের কোচ-ইঞ্জিন

রাজশাহীতে চিনি মজুদ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে চিনি মজুদ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর ভিসির অপসারণে তিন দিনের আল্টিমেটাম, অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন

দুই শিক্ষার্থীর একান্ত মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, রাজশাহীতে হোটেল ম্যানেজারসহ গ্রেপ্তার ২