মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির শ্রেষ্ঠ উপ পুলিশ কমিশনার পেলেন সম্মাননা ক্রেস্ট

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আরএমপির শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছেন মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায় এবং সহকারী পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আরএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতি আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার অপরাধ পর্যালোচনা সভায় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আরএমপির শ্রেষ্ঠ এই দুই অফিসারকে সম্মাননা স্মারক তুলে দেন।

এর আগে মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণী’র একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয় পুলিশ কমিশনারের কাছে। ওই প্রেজেন্টেশন বিশ্লেষণ করে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ কমিশনার।

আরএমপি সূত্রে জানা গেছে, এই দুই কর্মকর্তা আরএমপি মতিহার ডিভিশনে যোগদানের পর থেকে থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সেই পরিশ্রম আরো গতিশীল করতে কমিশনার সম্মাননা পুরস্কার তুলে দেন এই দুই কর্মকর্তার হতে।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যাদেশের ৫ মাস পার, শুরু হয়নি কোনো কাজ

রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন

এমপি এনামুল থেকে বাগমারাকে মুক্ত করার আহ্বান

শেষ দিনে ত্রিপুরায় গেল ১৫ হাজার ৫০ কেজি ইলিশ

কার্যক্রম স্থগিত হওয়ায় আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

স্বামীকে বাবা বানিয়ে সরকারী চাকরিতে যোগদান নারীর

৪ কেজি স্বর্ণসহ চোরাকারবারী আটক

৪ কেজি স্বর্ণসহ চোরাকারবারী আটক

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২ জনসহ গ্রেফতার ১২

মতিহার থানার আ’লীগের সাধারণ সম্পাদক বিরুদ্ধে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে