Tuesday , 11 November 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির

প্রতিবেদক
sonynews
November 11, 2025 11:26 am

অনলাইন ডেস্ক: জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে ‍যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি দলের যৌথ সমাবেশে এ কথা বলেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ সমাবেশ হয়।

সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আমাদের দাবি জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই মানে না, তাদের জন্য ছাব্বিশে কোনো নির্বাচন নেই। এর আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই।’

দেশের মুক্তিকামী মানুষ নির্বাচনের আগেই গণভোট চায় জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘গণভোটের ব্যাপারে সবাই একমত হয়ে যখন স্বাক্ষর করেছি, তখন ভোট আগে হওয়াই যুক্তিযুক্ত। সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে সনদ হয়েছে। গণতন্ত্রের কথা হলো সংখ্যাগরিষ্ঠের মতামত।’

কোনো দলের নয়, জনতার চাওয়াকে কান পেতে শোনার চেষ্টা করতে বলেন শফিকুর রহমান। নইলে নিজেদের পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াতের আমির বলেন, ‘দাবির ব্যাপারে আমরা অনড় থাকব। ফ্যাসিবাদের দাবির কাছে দেশের মানুষ মাথা নত করবে না। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সরকার যেন জনগণের দাবি বুঝতে পারে এবং নির্বাচনের আগে গণভোট দেয়।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই : অধ্যাপক মজিবুর রহমান

রাজশাহী কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত  আসামির ফাঁসি কার্যকর

ভারতের তিন শহরে অতি সাবধানে চলাফেরা করুন! নাগরিকদের সতর্ক করে জানাল কানাডা

প্রতিবেশী দেশের গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করে উসকানি দিচ্ছে

গোদাগাড়ীতে ফুটবলের ভেতর মিলল ২ কোটি টাকার হেরোইন

২০ এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশনের ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী

রাজশাহী টিটিসিতে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত মহল বিশেষ’

“মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি”