রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ২:০১ অপরাহ্ণ

তাসমানিয়া মহাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিউজিল্যান্ড-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রোববার (২৫ সেপ্টেম্বর) নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) সেই সিরিজের সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, সিরিজে প্রতিটা দল পরস্পরের বিরুদ্ধে দুবার করে মাঠে নামবে। অর্থাৎ, একটি দল ফাইনালে ওঠার জন্য চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুদল ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। সব কটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

৭ অক্টোবর শুরু হবে সিরিজটি। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৮টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এক দিনের বিরতি শেষে ৯ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

এরপর ১২ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২টায় পাকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে সাকিবের দল। এর পরদিন গ্রুপপর্বের শেষ ম্যাচে সকাল ৮টায় স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।

এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রোববার (২৫ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ভোক্তা অধিকার দিবসে প্রত্যেককে সৎ হওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

রাজশাহীতে অত্যাধুনিক অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি: মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গ্যাস্ট্রিকের সমস্যায় কিশমিশের বিশেষ ভূমিকা

গ্যাস্ট্রিকের সমস্যায় কিশমিশের বিশেষ ভূমিকা

জামাযয়াত নেতা লিটন *’সমাজে ইনসাফ কায়েমের জন্য কুরআনের আইন প্রতিষ্ঠা অপরিহার্য’*

আরএমপির অভিযানে ২১ জন গ্রেপ্তার

ঋতু খাতুন রিয়া হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

রাজশাহীর পুঠিয়ায় ভুয়া হোল্ডিং খুলে সরকারি খাস পুকুর ব্যক্তি মারিকানায়

নগরীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

স্বর্ণপট্টির চাঞ্চল্যকর চুরি: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ রাসিক প্রশাসকের