বৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত  আসামির ফাঁসি কার্যকর

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১, ২০২২ ২:০১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১০ টা ১ মিনিটে রকিবর রহমান ওরফে ওকিবর নামের ওই আসামীর ফাঁসি কার্যকর করা হয়। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে। তিনি ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।
১৯৯৯ সালের একটি হত্যা মামলায় রকিবর রহমানের মৃত্যুদন্ড দেন আদালত। এরপর তার প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি কর্তৃক নাকচ হলে বুধবার দিবাগত রাতে ফাঁসি কার্যকর করে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাঁসি কার্যকরের পর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ২ জানুয়ারি খোরশেদা খাতুন নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় খোরশেদার বাবা আব্দুল জব্বার সাত জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন গোদাগাড়ী থানায়।
এ মামলায় শুনানি শেষে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল  আদালত ২০০৪ সালের ৮ আগস্ট চার আসামির মৃত্যুদণ্ড প্রদান করেন। তারা হলো, হেলাল উদ্দিন, রকিবর রহমান, লাল মোহাম্মদ ও বাছির উদ্দিন। তাদের মধ্যে বুধবার রাতে রকিবুর রহমানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর প্রেসক্লাব: আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই

বিএমডিএ’র টেন্ডারে স্বজনপ্রীতির অভিযোগ: তদন্ত ও পুনঃটেন্ডারের দাবি ঠিকাদারদের

রাজশাহীতে শতাধিক সিএনজি ভাংচুর, আহত ১২ রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন নগর কমিটি ঘোষণা

হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে বালুর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের অভিযোগে স্থবির উন্নয়নকাজ

রাজশাহী নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য দেখে মুগ্ধ অন্যান্ন সিটি কর্পোরেশন

রাজশাহী নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য দেখে মুগ্ধ অন্যান্ন সিটি কর্পোরেশন

দুর্গাপুরে হত্যাচেষ্টা মামলার আসামিসহ আটক ৮

বসন্তকেদার মাদরাসায় নিয়োগ বাণিজ্যর চেষ্টা ব্যর্থ