বুধবার , ১৪ জুন ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নৌকা প্রতীক নিয়ে গণ জোয়ারে পরিনত হয়েছে ১৪ নং ওয়ার্ড

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১৪, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর ডাবতলা মোড়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। পথসভায় মানুষের ঢল নামে। নৌকার পক্ষে মানুষের বাঁধাভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

সভায় প্রধান অতিথি এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডে এক সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কথা বলতে গেলে লাঞ্ছিত হয়েছিলেন, মার খেয়েছেন। শুধু এলাকায় না এক সময় পুরো রাজশাহী মানুষ নৌকার কথা শুনতে চায়নি, সেই রাজশাহীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জোয়ার বইছে। এই রাজশাহীতে মানুষকে নৌকা মুখী করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন সারাদেশজুড়ে মানুষ কাতারে কাতারে দলে দলে নৌকার পিছনে যোগদান করছে।

পথসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, কোষাধ্যক্ষ এবিএম হাবিবুল্লাহ ডলার, জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আবদুল্লাহ-আল-মাসুদ শিবলী, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি বাবলুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার সহ হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

3 Simple Tips For Using TECHNOLOGY To Get Ahead Your Competition

বাঘায় বাসের ধাক্কায় বাবার মৃত্যু, মেয়ে ও গর্ভবতী মা আশঙ্কাজনক

সৌদি আরবে নিহত বাগমারার সাইদুরের মরদেহ দেশে আনতে চান পরিবার

রাজশাহীর গোদাগাড়ীতে চুলার আগুনে পুড়লো ৫টি বাড়ী, কিশোরী নিহত

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন, যানবাহন চলাচলে আরএমপি'র নিষেধাজ্ঞা

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন, যানবাহন চলাচলে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৫ কার্যদিবসে সচল হবে নরেন্দ্রপুর কাঁচার বিলের ব্রীজ: পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চবি ছাত্রলীগ নেত্রী শামীমা সীমাকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

নগরীতে তিন অনলাইন জুয়ারি আটক