শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে দুইজন অনলাইন জুয়ারি আটক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া প্রতিরোধে আরএমপির বিশেষ টিম অভিযান পরিচালনা করে ২ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ ১৯ সেপ্টেম্বর রাত পৌনে ৪টার দিকে আরএমপির বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: শাহিন উদ্দিনের ছেলে মো: সোহেল (৩৮) এবং মো: আব্দুস সামাদের ছেলে মো: ওয়াসিম (৩৫)-কে গ্রেপ্তার করে।

এ সময় আসামি সোহেলের হেফাজত থেকে জব্দ করা ১টি মোবাইল ফোন তল্লাশি করে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত ৩টি মোবাইল নম্বর, ১টি জিমেইল আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ৭টি অ্যাপস পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত অপর আসামি ওয়াসিম পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে অনলাইন জুয়া কার্যক্রম পরিচালনা করে আসছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মৈত্রী দিবসের আলোচনা সভা   লুটপাটের বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তোলার আহ্বান 

বিপিএল ট্রফি নিয়ে রাজশাহীতে ওয়ারিয়র্সের বিজয় মিছিল, উৎসবের নগরী

চার মাস পর আদিব হত্যা মামলার রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি

রাজশাহীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ ফাতেমা সিদ্দিকা আটক

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

গোপালগঞ্জে ওয়েব ছুঁড়ে আঘাত করা বিচারক বদলি!

অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে এলো ৩০ হাজার কোটি টাকা

বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

‘ঢাকায় বিএনপির সমাবেশ সুপারফ্লপে পরিনতি হয়েছে’ মেয়র লিটন