বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে রেজিনা সরকার পাখি (২১) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

আজ বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

​নিহত রেজিনা সরকার নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে। তিনি রাজশাহী মহানগরীর আসাদুজ্জামান নূর সানি নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

​আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে থেকে রেজিনা তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে (Rejina Sarkar Pakhi) বেশ কিছু আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর চার ঘণ্টা আগে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন, আল্লাহ মাফ করুক। জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।’

​মৃত্যুর ঠিক দুই ঘণ্টা আগে তিনি লিখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’ এ ছাড়া মৃত্যুর আগমুহূর্তে ভারতের সেই কথিত প্রেমিকের উদ্দেশ্যে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট করেন তিনি। এরপর ফেসবুক লাইভ চালু রেখেই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন এই তরুণী।

​খবর পেয়ে রাজপাড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমঘটিত বিষাদ থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন।

​রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সাঈদ হত্যার আসামি তথ্য গোপন করে হাইকোর্টে জামিন, নিরাপত্তাহীনতায় নিহতের পরিবার

অনিয়ম দুর্নীতি, অদক্ষতার অভিযোগে রাসিকের ১৬১ কর্মীকে অব্যাহতি, ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

রাজশাহীতে হালাল সার্টিফিকেট না নিয়েই হালাল বলে বিক্রি, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

রাজশাহীতে হালাল সার্টিফিকেট না নিয়েই হালাল বলে বিক্রি, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

বিদেশ শফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

নগরীতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ কমিশনারকে ইয়্যাসের চিঠি

মুরগির খামারে লোকসান, ছাগলে আশা দেখছেন জাকারিয়া

মুরগির খামারে লোকসান, ছাগলে আশা দেখছেন জাকারিয়া

ছিনতাইয়ের অভিযোগে রাজশাহীতে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে উত্তাল রাজশাহী

১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু গুরুতর অসুস্থ–দোয়া চাইলেন পরিবার ও এলাকাবাসী

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার