Wednesday , 5 August 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নেসকো রাজশাহীতেই থাকবে, হুঁশিয়ারি ভূমিমন্ত্রী মিনুর

প্রতিবেদক
sonynews
August 5, 2026 11:13 am

ইফতেখার আলম বিশাল: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র স্থানান্তরের আলোচনা ও বিতর্কের মধ্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেছেন, “নেসকো কেন, কিছুই রাজশাহী থেকে যাবে না। রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে।”

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, “যারা চাকরি করে, তাদের মধ্যে কিছু হাসিনা ফ্যাসিবাদের দালাল এখনো ষড়যন্ত্র করছে। কে কী বলল, কোন ঠিকাদার কী বলল—এসব নিয়ে আমি মাথা ঘামাই না। এটা রাজশাহী। রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে।”

নিজের রাজনৈতিক জীবনের একটি ঘটনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “১৯৯২ সালে আমি যখন রাজশাহীর মেয়র ছিলাম, তখন কর্নেল (অব.) ওলি আহমদ যোগাযোগমন্ত্রী ছিলেন। সে সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তর চট্টগ্রামে নেওয়ার উদ্যোগ হয়েছিল। আমি তখন অনশন করেছি, মিছিল করেছি, সভা করেছি। বলেছিলাম, প্রয়োজনে রেলওয়ের গেটের সামনে মরেও পড়ে থাকব, তবু পশ্চিমাঞ্চল রেল সরাতে দেব না। আজও সেটি যায়নি। নেসকো কেন, কোনো প্রতিষ্ঠানই রাজশাহী থেকে যাবে না।”

তিনি আরও বলেন, “আমার কাছে মন্ত্রী, এমপি কিংবা মেয়রের পদ বড় নয়। রাজশাহীই আমার কাছে সবচেয়ে বড়। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে। তাই কোনো ভয় পাওয়ার প্রশ্নই আসে না।”

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে ভূমিমন্ত্রী বলেন, শহীদ পরিবারের সদস্য এবং আহতদের প্রতি তিনি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছেন। যাঁরা বুকের রক্ত দিয়ে দেশকে নতুন পথে ফিরিয়ে আনার সংগ্রাম করেছেন, তাঁদের প্রতি তিনি শ্রদ্ধা ও অভিনন্দন জানান।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এ দেশ আমাদের সবার। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন আর প্রতিহিংসা, অগ্নিসংযোগ বা ভাঙচুর নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে। আমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না, যাতে কোনো অপশক্তি সুযোগ নিতে পারে।”

এদিকে, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই রাজশাহীতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেসকো ইস্যুতে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা। তিনি অভিযোগ করেন, রাজশাহীর ছয়জন সংসদ সদস্যের মধ্যে একজন মন্ত্রী থাকলেও কেউ এ বিষয়ে প্রকাশ্যে কথা বলছেন না। তাঁর ভাষ্য, পদ হারানোর আশঙ্কায় অনেকেই নীরব থাকতে পারেন।

নজরুল হুদা বলেন, “আমাদের কাছে পদ বড় নয়, রাজশাহী ও রাজশাহীর মানুষের স্বার্থই সবচেয়ে বড়। বিভাগের স্বার্থ রক্ষায় এমপি, মন্ত্রী, প্রশাসনসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “জনপ্রতিনিধিরা যদি এ বিষয়ে নীরব থাকেন, তাহলে জনগণই যথাসময়ে তাদের জবাব দেবে।”

নজরুল হুদার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নেসকো ইস্যুতে নতুন করে জনমত ও রাজনৈতিক আলোচনা তৈরি করে। এর দুই দিন পরই ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রকাশ্যে ঘোষণা দেন, “নেসকো কেন, কিছুই রাজশাহী থেকে যাবে না।”

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
শারজায় কুরআনের প্রাচীন ৫০ পাণ্ডুলিপি ও রাসূল সা:-এর বংশধারা প্রদর্শনী

শারজায় কুরআনের প্রাচীন ৫০ পাণ্ডুলিপি ও রাসূল সা:-এর বংশধারা প্রদর্শনী

রাজশাহীতে মাদক নিরাময় কেন্দ্র বন্ধে ষড়যন্ত্র ও হামলার অভিযোগ

রাজশাহী বিভাগে বিএনপির ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

একইদিনে মুক্তি পাবে বাংলাদেশেও শাহরুখের ‘জওয়ান সিনেমা

হাসিনার সঙ্গে ফোনালাপ, সেই যুবলীগ নেতা নওগাঁয় গ্রেপ্তার

রাজশাহীতে কথিত মানবাধিকার সংস্থার আড়ালে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

“পলাতক সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর দখলদারির ফাঁদে ব্যবসায়ী মোস্তাফিজুর!”

বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে রুয়েটে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

ফেস্টুন সাঁটানোর অভিযোগ: বহিষ্কৃত বিএনপি নেতা শিমুলের বিরুদ্ধে আদালতের নোটিশ