বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী বিভাগে বিএনপির ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২১, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহী বিভাগের ৬টি আসনে থাকা বিএনপির ৮ জন ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত আটজন হলেন- নওগাঁ-৩ আসনের প্রার্থী মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকি জনি, নাটোর-১ আসনের প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, একই আসনের প্রার্থী জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর-৩ আসনের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, রাজশাহী-৫ আসনের প্রার্থী পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খায়রুল হক শিমুল, একই আসনের প্রার্থী লন্ডন জিয়া পরিষদের সহ-সভাপতি রেজাউল করিম, পাবনা-৩ আসনের প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য একেএম আনোয়ারুল ইসলাম ও পাবনা-৪ আসনের প্রার্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

এদের মধ্যে ইয়াসির আরশাদ রাজন বিএনপি সরকারের প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে। নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তার মেয়ে ফারজানা শারমীন পুতুল। মনোনয়ন না পেয়ে তার ভাই ইয়াসির আরশাদ রাজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার বিকাল ৫টার ১০ মিনিট পরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে যান। তবে সময় শেষ হওয়ায় তার আবেদন গ্রহণ করা হয়নি।

বুধবার দুপুরে উপজেলার গৌরীপুরে সংবাদ সম্মেলন করে রাজন আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একইসঙ্গে বোন ফারজানা শারমীন পুতুলকে সমর্থন দেন তিনি। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গৃহীত না হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চন্দ্রিমা থানা যুবদলের দোয়া ও খাবার বিতরণ

একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন

রাজশাহীতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

ছিনতাই-ডাকাতি দমনে আজ থেকেই মাঠে যৌথ বাহিনী: আইজিপি

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, প্রজ্ঞাপন জারি

বাঘায় আবদুল্লাহ ক্যাডেট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার দুই

রাবি শিক্ষার্থীকে হেনস্তা ও মারধর: বহিরাগত দুই যুবক গ্রেপ্তার

রাজশাহীতে ফসলি জমিতে পুকুর খননে বাধা দেয়ায় হুমকির মুখে ৩ পরিবার, বাড়ি ছাড়া বাবা-ছেলে

যেসব যোগ্যতা বিবেচনায় দেওয়া হবে বিএনপির মনোনয়ন!