বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ১৭, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল : পবিত্র আশুরা উপলক্ষ্যে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজশাহীতে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই )বিকেল ৩টার পর নগরীর শিরোইল কলোনির ১ নং গলি থেকে শুরু হয় মিছিলটি। এতে শত শত নারী পুরুষ অংশ নিয়েছেন।

মিছিলটি রেলগেট কামারুজ্জামান চত্বর, রাজশাহী সিটি কর্পোরেশন ও মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম হয়ে পুনরায় শিরোইল কলোনির ২,৩ ও ৪ নং গলির দিকে এগিয়ে যায়। পরে ১ নং গলি জিআরসি অফিস গিয়ে মিছিলটি শেষ হওয়ার কথা।
মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, শিরোইল কলোনিতে তিনটি ভাগে ৪টি তাজিয়া তৈরি হয়েছে।তার মধ্যে ১ নং গলিতে তিনটি ও কানামোড় পশ্চিম পাড়া এলাকায় একটি।
ঐতিহ্যবাহী তাজিয়া (শোক) মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে।

রাজশাহী ১৭/০৭/২৪

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত