শুক্রবার , ৭ জুন ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে গাঁজা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জুন ৭, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: গাঁজা ও হেরোইনসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৭ জুন) তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ।

জানা গেছে, গ্রেফতারকৃত সাকিব রহমান শান্ত নগরীর কাজলা বউবাজার এলাকার মৃত বদিউজ্জামান বকুলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আটককালে শান্তর কাছে ২০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন পাওয়া গেছে।

ওসি শেখ মোবারক পারভেজ বলেন, ক্যাম্পাসে মাদক সরবরাহ করছিল শান্ত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে মাদক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বেশকিছু মাদকসেবী ও ব্যবসায়ী চিহ্নিত হয়েছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে। ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় মাদক অভিযান চলমান রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ খান বলেন, ক্যাম্পাসে মাদকের ভয়াবহ চিত্র প্রতিনিয়ত গণমাধ্যমে উঠে আছে। মাদকের ছোবলে ঝরে পড়ছে অগণিত শিক্ষার্থী। এতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকরী কোনো পদক্ষেপ নেই। এ ক্ষেত্রে ক্যাম্পাসের প্রহরীদের বিশেষ প্রশিক্ষণসহ হটলাইন যোগাযোগ বৃদ্ধি এবং চিহ্নিত মাদক সেবন ও সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। এ
ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে মাদক সেবন ও সরবরাহ প্রতিরোধ তৎপরতা চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আবারো গোমস্তাপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

নিষিদ্ধ সংগঠনের মিছিল: আরএমপির অভিযানে গ্রেপ্তার আরও একজন

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

চলন্ত ট্রেন থেকে ঝুলিয়ে রেখে ধাক্কা, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল

গোদাগাড়ীতে ৪৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার-২

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা-সহ বিএনপি নেতা সুমন গ্রেফতার

দুর্গাপূজায় বাংলাদেশ থেকে বড় সাইজের ৫ হাজার টন ইলিশ চায় ভারত

রেলের পাথর, রাজনৈতিক হাতিয়ার: রাজশাহীতে অপশাসনের নগ্ন চিত্র” আকতার গ্রেফতার

এরা বেকার যুবকদের টাকার বিনিময়ে দিত সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র

এরা বেকার যুবকদের টাকার বিনিময়ে দিত সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র

‘সাইবার হামলায়’ অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ মানুষের তথ্য চুরি