• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Headline
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে ৪৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার-২

সনি নিউজ / ১২৬ Time View
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় ৪৫ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

থানাধীন সহড়াগাছী রেলগেট মোড় হতে রাত ০০:১৫ টায় দুইজন মাদক ব্যবসায়ীকে ৪৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ

গ্রেফতারকৃতরা হলো-মো: ফজলে রাব্বি (৩০) ও মো: আবু সাঈদ (২৫)। মো: ফজলে রাব্বি রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া (কাঁঠালতলা) গ্রামের মৃত আলহাজ্ব জিন্নাত আলীর পুত্র। মো: আবু সাঈদ একই জেলার একই থানার একই গ্রামের মো: ইলিয়াস আলীর পুত্র।

গতকাল ২৪ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে সহড়াগাছী রেলগেট মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে গোদাগাড়ীর সহড়াগাছী রেলগেট মোড়ে তিনজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায়। এসময়  ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর করে তারা।

পরবর্তীতে দুইজনকে আটক করা হয়। এদের মধ্যে   মো: ফজলে রাব্বির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেটের থেকে ২৪ গ্রাম এবং মো: আবু সাঈদের দেহ তল্লাশি করে তার লুঙ্গির টেমর থেকে ২১ গ্রাম-হেরোইন জব্দ করে ডিবি।

উল্লেখ্য অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: ইয়াকুব আলী (৩০), পিতা-মো: তোজাম্মেল, সাং-উজানপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

হিরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category