সোমবার , ৫ অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৫, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ হাবিল উদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান এবং নির্বাহী সদস্য সোহেল মাহবুব এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদল নামধারী শিক্ষার্থীদের হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হামলা শুধু সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম ও গণতান্ত্রিক পরিবেশের জন্যও গুরুতর উদ্বেগের সৃষ্টি করে। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনায় কারও দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরইউজে নেতারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় যাতে নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। একই সঙ্গে হামলার সময় ও পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের ব্যর্থতা ছিল কি না, তাও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

তারা আরও বলেন, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল কি না, এর সঙ্গে কারা জড়িত এবং কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের ইন্ধন, সহযোগিতা কিংবা সংশ্লিষ্টতা ছিল কি না—তা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে দ্রুত উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনের সার্বিক পরিস্থিতিও তদন্তের আওতায় আনার দাবি জানান তারা। বিবৃতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে মিশুক ও সিএনজি মালিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন

গোদাগাড়ীতে প্রকাশ্যে চলছে মাদকের কারবার, মুখ খুললেই স্থানীয়দের দেয়া হচ্ছে মাদক মামলার হুমকি!

রাজশাহীতে ২৬৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ২৬৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি’র মর্মান্তিক মৃত্যুতে রুয়েট উপাচার্যের গভীর শোক প্রকাশ

২৮ কোটি লোকসান মাথায় নিয়েও রাজশাহী চিনি কলে আঁখ মাড়াই শুরু ২৮ নভেম্বর

রাজশাহী নগরীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহী নগরীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহী নগরীতে আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার