সোমবার , ১৮ মে ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নতুন কমিটি ঘিরে অচলাবস্থা: রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিবেদক
sonynews
মে ১৮, ২০২৬ ৬:২৪ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল হঠাৎ বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। সোমবার সকাল থেকে নগরীর শিরোইল বাস টার্মিনালে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করছেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ঘোষিত নতুন কমিটি বাতিল ও নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানা গেছে।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন রুটের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো বন্ধ থাকলেও যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে পরিবার-পরিজন নিয়ে এসে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

রংপুরগামী যাত্রী মাজেদুল ইসলাম বলেন, “ঈদ সামনে রেখে আগেই সব প্রস্তুতি নিয়েছিলাম। পরিবার নিয়ে বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস চলছে না। শ্রমিকদের ধর্মঘটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।”

রংপুরগামী যাত্রী বিকাশ মন্ডল বলেন, বেলা ১২টায় বাসস্ট্যান্ডে এসে দেখি সব বন্ধ। তাদের নিজেদের দন্ডে বাস চলাচল বন্ধ রেখেছে। সাধারণ মানুষকে জিম্মি করে এভাবে আন্দোলন করা ঠিক না।”

শ্রমিকরা বলছেন, রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।

রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠার পর সংগঠনের একাংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি তোলে। উল্লেখ্য, রফিকুল ইসলাম পাখি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পাখি বলেন, “কারা বাস বন্ধ করেছে সেটি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”

এদিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, নতুন কমিটি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সমাধানে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে আলোচনা করতে গেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পদ্মা আবাসিক এলাকার বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে লেকের বস্তি!

রাজশাহীতে ৪৬৫ গ্রাহকের হাতে ১ কোটি ৪৭ লাখ টাকার চেক তুলে দিল পপুলার লাইফ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

রাবিতে ছিনতাইকারীর মোটরসাইকেল জ্বালিয়ে ‘শীত নিবারণ’

রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত দুইজন

আইন সম্পর্কে জানতাম না”—নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী প্রিন্সের

রাজশাহীর বাঘায় ৪০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর বাঘায় ৪০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৪০ রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত!

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস গঠনে রাজশাহীতে কর্মশালা