শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

টিকটক ভিডিও’র আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ২

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৮, ২০২২ ৮:১৬ পূর্বাহ্ণ
টিকটক ভিডিও’র আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ২

অনলাইন ডেস্ক: টিকটকের আড়ালে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত দুই তরুণ-তরুণীকে আটক করেছে র‌্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৫০০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। অনেকদিন ধরেই ইয়াবা ব্যবসা করে আসছিল এই চক্রটি। কিন্তু শেষ রক্ষা হয়নি।

আটকরা হলেন, ঝুমঝুমপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে শরিফুল ইসলাম টগর এবং বেজপাড়া এলাকার মুকুল হোসেনের মেয়ে মিম আক্তার।

এ ব্যাপারে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, যশোরের একটি সংঘবদ্ধ চক্র টিকটক ভিডিও বানানোর আড়ালে কক্সবাজার এলাকা থেকে মাদক চোরাচালান করে আসছে অনেকদিন ধরেই। ওই গ্রুপের কিছু সদস্য কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাসযোগে যশোরে আসছে এমন খবরের ভিত্তিতে আজ মনিহার বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে শরিফুল ইসলাম টগর ও মিম আক্তারকে আটক করা হয়।

তিনি বলেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই গ্রুপের প্রধান সোহেল আহমেদ কয়েকজন সহযোগী নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় র‌্যাব সদস্যরা শরিফুল ইসলাম ও মিমের ব্যাগ তল্লাশি করে দুই হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল ফোন জব্দ করে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ১০ আগস্ট

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি রাজশাহী মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

রাজশাহী রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনে উঠতে গিয়ে তরুণীর মৃত্যু

The strength of lorem ipsum is its weakness: it doesn’t communicate.

পৃথিবীর নিচে থাকা ‘ঢাকনা খুললে’ বের হয়ে আসে ৭০ হাজার সাপ

নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, নতুন প্রত্যাশার বার্তা আরইউজের

চারঘাটে বাবাকে খুনের পর জামিনে বেরিয়ে এবার স্ত্রীকেও খুন

রাজশাহী নগরীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজশাহী নগরীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের পরকীয়া প্রেম, মন্তব্য টুকুর

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের পরকীয়া প্রেম, মন্তব্য টুকুর