শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :​ রাজধানীর মিরপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুরের প্রিন্স কিচেন রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, যমুনা ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও অংশ নেন দৈনিক রূপালী বাংলাদেশের সিইও পারভেজ খান, সিনিয়র সাংবাদিক খায়রুজ্জমান কামাল, চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম এবং অ্যাডভোকেট শেখ গোলাম হাফিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

​পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।

কাশিনাথপুর এলাকার ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সম্মিলনের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সক্রিয় ভূমিকা পালন করবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি; কে কোন পদে?

ভোলায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

আগামী ৫ বছরে বাড়ি ও সন্তান নেওয়ার পরিকল্পনা অভিনেত্রী

র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনায় রামেকের ১২ দালাল গ্রেফতার

দিবানিশি: আলো-অন্ধকারের জীবনালেখ্য

বর্ণাঢ্য আয়োজনে রাবির মন্নুজান হলের দুই দিনব্যাপী হীরক জয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহীতে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল-সড়ক যোগাযোগ বাড়ানো হবে

রাজশাহী রেলওয়ের মেইন লাইনে দুর্বৃত্তের আগুন

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ নারীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া