• রাজশাহী, বাংলাদেশ
  • ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় মহিষ জব্দ

প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫ ৩:২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় মহিষ জব্দ

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত থেকে ছয়টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মহিষগুলো জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির চাঁপাইনবাবগঞ্জের ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুজ্জামান জানান,  বৃহস্পতিবার রাতে বিজিবির টহল দলের সদস্যরা সীমান্ত পিলার ১৯/৫-এস থেকে আনুমানিক ১৭০ গজ বাংলাদেশের ভেতর থেকে ছয়টি ভারতীয় মহিষ জব্দ করে।

তিনি জানান রাতের অন্ধকারে কোন চোরাচালানিকে গ্রেপ্তার করা যায়নি। জব্দকৃত মহিষগুলো শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলাও করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮