বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ, ৬৮ ইয়াবা উদ্ধার; গ্রেফতার ৩

প্রতিবেদক
sonynews
জুন ২৫, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী ও বাঘা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ‘এসকাফ’ (ESkuf), একটি প্রাইভেটকার এবং ৬৮ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানের সময় আরও ছয়জন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাঘা থানা পুলিশ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

রাজশাহী জেলা ডিবির একটি টিম গোদাগাড়ী থানার সারোইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক রাজশাহীর দিকে আনা হচ্ছে।

রাত আনুমানিক ১১টার দিকে ‘ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭’ নম্বরের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডিকি থেকে তিনটি কার্টনে রাখা মোট ৪৫০ বোতল অবৈধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার করা হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বহুলাবাড়ি কানসাট গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মো. মাহাবুব আলম (২৭) এবং গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের লাইসেন আলীর ছেলে মো. কাওসার আলীকে (২১)।

বাঘায় ইয়াবাসহ গ্রেফতার ১, পালাল ৬ সহযোগী

অপরদিকে, একই রাতে বাঘা থানার একটি টিম দক্ষিণ গাওপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালান। অভিযানে মো. শাকিব হাসান নামে এক মাদক কারবারিকে ৬৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও ছয়জন সহযোগী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, এসকাফ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী ও বাঘা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে চিকিৎসকদের নিয়ে কর্মশালায় তথ্য ধূমপানের কারণে বছরে বিশ্বে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়

এবার রাজশাহীতে সেই ভুয়া পুলিশ অফিসারকে গণধোলাই দিলো শিক্ষার্থীরা !

চাকরি জাতীয়করনের দাবিতে রাকাব-এসইসিপি’র কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 

রাজশাহীতে নাশতা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গ্রেফতার ৫

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি

রাজশাহীতে রোভার স্কাউটদের উদ্যোগে আর্থ আওয়ার ২০২৬ উপলক্ষে র‍্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

রুয়েটে শেষ হলো আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন সিই বিভাগ

পেছনে তাকানোর সময় নেই রিধি ডোগরার

The strength of lorem ipsum is its weakness: it doesn’t communicate.

শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিত করতে রাজশাহীতে প্রশাসনের কঠোর নজরদারি