বুধবার , ২৬ আগস্ট ২০২৬ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৬, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতা ও এক মাদকসেবীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) উপজেলার ঝলমলিয়া বাজার ও বানেশ্বর খুঁটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝলমলিয়া বাজার এলাকা থেকে মাদক বিক্রেতা মোস্তাক আলীর ছেলে নুরুল ইসলাম নুরকে আটক করা হয়। একই অভিযানে বানেশ্বর খুঁটিপাড়া এলাকা থেকে মাদকসেবী আব্দুল গফুরের ছেলে জব্বার আলীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক বিক্রেতা নুরুল ইসলাম নুরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং মাদকসেবী জব্বার আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বাধ্যতামূলক অবসরে দুই সেনা কর্মকর্তা

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত: ঘাতক চালক ও গুজবের মূল হোতা গ্রেপ্তার

সাবেক কাউন্সিলর বেলালের মাতার জানাযার নামাজ অনুষ্ঠিত

নির্মম হামলার শিকার ইভেন, শরীরে শতাধিক ক্ষতচিহ্ন—অপরাধীরা এখনো

এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই, মিনুর

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ

২৫-২৬ অর্থ বছরে রাসিকের ৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

সফল ও দক্ষ প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর জন্মদিন….

রাজশাহী নগরীতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দীপাবলি উৎসবের আয়োজন বরিশালে