মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত: ঘাতক চালক ও গুজবের মূল হোতা গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৭, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন পোল্লাপুকুর এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনার পর গুজব ছড়িয়ে পুলিশকে হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মূল হোতাকেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুঠিয়াগামী একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ‘ই’ বিভাগের ছাত্র শান্ত ইসলামসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর বাস চালক দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে একটি পক্ষ গুজব ছড়ায় যে পুলিশ ঘাতক বাস চালককে ছেড়ে দিয়েছে। পুলিশ জানায়, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গুজবের ফলে উত্তেজিত জনতা নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরিতে বাধা দেয়। এ সময় বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপপরিদর্শককে জিম্মি করে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এমনকি এক পুলিশ সদস্যকে কান ধরতে বাধ্য করে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরজুন জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা এবং সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই পলাতক বাস চালককে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকা থেকে বাস চালক সাইফুল ইসলাম (৪৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি নাটোর সদর উপজেলার কানাইখালী গ্রামের দক্ষিণ পটুয়াপাড়ার দিয়ানতুল্লাহ প্রামাণিকের ছেলে। গ্রেপ্তারকৃত চালককে মঙ্গলবার (২৭ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে। দুর্ঘটনার দিন রাতেই ঘাতক বাসটি জব্দ করা হয়।

অন্যদিকে, পুলিশ এসল্ট মামলার আসামিদের গ্রেপ্তারে পৃথক অভিযান চালিয়ে সোমবার বিকেলে গুজব ছড়িয়ে পুলিশকে হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার মূল হোতা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসানুর রহমান তুহিন (২৬)কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তিনি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

‘তাড়াতাড়ি চলুন স্যর, ওরা গুলি করে মারছে!’ পুলিশের জবাব, ‘ফোর্স নেই, মরছে মরুক’

দুর্গাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, পলাতক আসামি গ্রেফতার

এই সরকারের পতনের মাধ্যমেই আমাদের আন্দোলন থামবে

সরকারের পতনের মাধ্যমেই আমাদের আন্দোলন থামবে, যুবদল নেতা রবি

নগরীতে ট্রাভেল ব্যাগে ফেন্সিডিল উদ্ধার: বহনকারী গ্রেফতার

রাজশাহী স্টেডিয়ামের অভিষেকে জয়: শারমিনের ব্যাটে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ নারী দল

১০ বছর পর শয্যাশায়ী জীবন থেকে মুক্তি, হুইলচেয়ার পেয়ে আবেগে কাঁদলেন শতবর্ষী জমেলা বেগম

দৈনিক সানশাইন সম্পাদক বকুলের ইন্তেকাল, আরইউজে নেতৃবৃন্দের শোক প্রকাশ

ভারতকে হারিয়ে বাংলাদেশীকে প্রথম ডাব্লুবিসি এশিয়ান সিলভার এনে দিলেন রাজশাহীর উৎসব

চাঁপাইনবাবগঞ্জ থেকে ১২০ হাজার টন আম কিনতে চায় চীন