বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাধ্যতামূলক অবসরে দুই সেনা কর্মকর্তা

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের আর্মি অ্যাক্ট সেকশন-১৮, আর্মি অ্যাক্ট (রুলস) ১২ (১), আর্মি রেগুলেশন্স (রুলস) ৭৮ (সি), ২৫৩ (সি) (ii), ২৬১, সংশোধিত আর্মি রেগুলেশন্স (রুলস) ২৬২ (৪) ও ২৬৯ (এ), আর্মি রেগুলেশন্স (ইনস্ট্রাকশন্স) ১৬৮ (বি) এবং কমপেনডিয়াম অব মিলিটারি পেনশন-১৯৮১ এর বিধি-৯ (কে) অনুসারে প্রশাসনিক ব্যবস্থার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হলো।

এই আদেশ জারির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে উক্ত কর্মকর্তাদের অবসর কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত করার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যা লিখল জাসদ

স্পেশাল ট্রেনে দূর-দূরান্ত থেকে আসতে দেখা গেছে নেতাকর্মীরা

তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পাবে, রাসিক

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত

রাজশাহীতে যুবলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৩

মেহেরচন্ডীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার

রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা