• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Headline
আসাম কলোনিতে নাগরিক সমস্যার খোঁজ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

ট্রাফিক পুলিশের ধাওয়ায় ৫০ হাজার টাকা ফিরে পেলেন ভুক্তভোগী

সনি নিউজ / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার: পকেট থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় চিৎকার-চেচামেচিতে ছিনতাইকারীর পেছনে ধাওয়া করেন ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ সদস্য এএসআই নুর ইসলাম।

আর এতে ধরা পড়ার ভয়ে টাকা ফেলে পালিয়ে যায় ছিনতাইকারী। কারওয়ানবাজারে ট্রাফিক পুলিশ সদস্যের তাৎক্ষণিক এমন তৎপরতায় ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা ফেরত পেয়েছেন মনিরুল হক নামে এক ব্যবসায়ী।

বুধবার (১৫ মে) কারওয়ানবাজার সোনারগাঁও ক্রসিংয়ে ভুক্তভোগী বাসে ওঠার সময় পকেট থেকে টাকা নিয়ে পালাতে গেলে এ ঘটনা ঘটে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) স্নেহাশীষ দাস জানান, এক হাতে সিগন্যাল লাইট, আর অন্য হাতে গাড়ি চলাচলের ইশারা, এটাই ট্রাফিক পুলিশের চিরচেনা রূপ। কিন্তু রাস্তায় সার্বক্ষণিক দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ নিজ কর্তব্যের বাইরে অনেক সময়ই এগিয়ে আসেন সাধারণ মানুষের সহায়তায়।

তেজগাঁও ট্রাফিক জোনের এএসআই নুর ইসলামের এমন এক তৎপরতায় ভুক্তভোগী মো. মনিরুল হক ফিরে পেয়েছেন ৫০ হাজার টাকা।

তিনি জানান, বুধবার (১৫ মে) দুপুরে ভুক্তভোগী ব্যক্তি এক লাখ টাকা নিয়ে স্টাফ কোয়ার্টার ডেমরা থেকে কাওরানবাজার আসেন। কাজ শেষ করে বাসে ওঠার সময় পকেট থেকে ছিনতাইকারী ৫০ হাজার টাকার একটি বান্ডেল নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

চিৎকার চেঁচামেচি শুরু হলে বিষয়টি সোনারগাঁও-১ ডিউটি করা এএসআই নুর ইসলামের নজরে পড়ে। নুর ইসলাম তাৎক্ষণিক ছিনতাইকারীর পেছনে ধাওয়া করে অনেকদূর যাওয়ার পর একপর্যায়ে ধরা পড়ার ভয়ে টাকা ফেলে পালিয়ে যায় ছিনতাইকারী। আর এতে প্রায় খোয়া যাওয়া টাকা ফিরে পেলেন ভুক্তভোগী।

টাকা ফেরত পেয়ে মনিরুল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এএসআই নূর ইসলামের প্রতি। পাশাপাশি ধন্যবাদ দিয়েছেন ডিএমপি তথা পুলিশ বিভাগের সদস্যদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category