মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে থানার লুন্ঠিত অস্ত্র মিললপদ্মা নদীর তীরে

প্রতিবেদক
sonynews
মে ২৭, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশরীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ছাত্র আন্দোলনের সময় থানা হতে লুন্ঠিত একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

মঙ্গলবার (২৭ মে) রাত ২টা দিকে র‌্যাব-৫, সিপিএসসি-রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পদ্মা নদীর তীরবর্তী কাশবনের ভিতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কাশিয়াডাঙ্গা থানা এলাকার পদ্মার পাড় সংলগ্ন কাশবনে ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুন্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলি কতিপয় দুষ্কৃতকারী লুকিয়ে রেখেছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপসহ চোর গ্রেফতার

রাজশাহীতে পিপিআরসি’র সেমিনার: তরুণরা চান কর্মসংস্থান, ব্যবসায়ীরা চান সরকারি সহযোগিতা

রমজান উপলক্ষে ১২৯৫ বিদেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

মৃত্যুর কুয়া ১২ রাস্তার মোড়: সিটি করপোরেশনের কার্যকর পদক্ষেপ নেই

ভাঙা রেললাইনে ট্রেন চলাচল: রাজশাহীর মোহনপুরে পুনরায় উদ্বেগ

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব

ভেজাল দুধ তৈরির দায়ে প্রাণের তিন কর্মচারিসহ নয়জন আটক

থাইল্যান্ডে সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির

পাকিস্তানে মানবাধিকার আইনজীবী ইমান মাজারির ১৭ বছর জেল

শপথ নিলেন সিইসি ও চার কমিশনার